Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হঠাৎ ফেসবুকের লোগো পরিবর্তন, নেটিজেনদের কৌতূহল তুঙ্গে

ডেস্ক সংবাদ

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করেই অ্যাপ চালুর সময় নতুন এক লোগো প্রদর্শন শুরু করেছে। ‘উইন্টার স্নো’ থিমের মতো দেখতে এই লোগোটি অ্যাপের লঞ্চ স্ক্রিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে। ফলে অনেকেই ধারণা করছেন—ফেসবুক কি লোগো বদলে ফেলেছে?

চিরচেনা নীল-সাদা রঙের পরিবর্তে দেখা যাচ্ছে তুষারঢাকা হালকা নীল চিহ্ন। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই নতুন লুক দেখা যাচ্ছে, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। কেউ বলছেন শীতকালীন বিশেষ থিম, আবার কেউ একে প্রযুক্তিগত ত্রুটি মনে করছেন।

তবে প্রযুক্তিবিদদের একটি অংশ মনে করেন, এটি মেটার পরিকল্পিত ‘ব্র্যান্ড রিফ্রেশ’—পরীক্ষামূলকভাবে ডিজাইন বদলের চেষ্টা। যদিও মেটা এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি।

নতুন লোগোকে সমর্থন জানানো নেটিজেনদের যুক্তি—

  • ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরোনো নীল লুকের বদলে এখন আরও নরম, হালকা ও গ্রেডিয়েন্ট ডিজাইন।

  • পাঠযোগ্যতা: বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে লোগোটি বেশি স্পষ্ট দেখা যায়।

  • মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য: ইনস্টাগ্রাম–হোয়াটসঅ্যাপের মতো ফেসবুকও হয়তো নতুন ভিজ্যুয়াল ধারায় যাচ্ছে।

তবে এই পরিবর্তন সাময়িক থিম, নাকি স্থায়ী লোগো—এ বিষয়ে মেটা কিছুই জানায়নি। তাই ব্যবহারকারীদের কৌতূহলও রয়ে গেছে জিইয়ে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ফেসবুক বড় ধরনের লোগো পরিবর্তন করেছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর