Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ধর্ষণচেষ্টার অভিযোগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্রেফতার

ডেস্ক সংবাদ

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একসময় মাঠ কাঁপানো ও প্রিমিয়ার লিগে খেলা এক সাবেক ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। আইনি সীমাবদ্ধতার কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, ২০১০-এর দশকে জাতীয় দলে খেলা এই ফুটবলারকে ইংল্যান্ডের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আটক করা হয়। রোববার (৩০ নভেম্বর) ফ্লাইটে উঠার ঠিক আগেই বর্ডার ফোর্স কর্মকর্তারা পাসপোর্ট নিয়ন্ত্রণ চেকপয়েন্টে তাকে থামান।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানায়, “এক ব্যক্তি ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদ চলমান থাকায় তাকে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।”

খবরে আরও বলা হয়েছে, পরিচয় যাচাই করার পর জানা যায়—অতীতের একটি ধর্ষণচেষ্টার মামলায় ওই খেলোয়াড় পুলিশের নজরদারিতে ছিলেন।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিস্থিতিতে গ্রেফতার হওয়া সন্দেহভাজনের নাম পুলিশ প্রকাশ করে না। ২০১২ সালের লেভেসন তদন্তের পর থেকেই এই নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। সাধারণত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হলে তবেই পরিচয় প্রকাশ করার অনুমতি মেলে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর