Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিক্ষকদের আন্দোলনের মধ্যেও মাইকিং করে পরীক্ষার আয়োজন

জামালপুরের ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষায় বাধার সৃষ্টি হলেও উপজেলা প্রশাসন মাইকিং করে শিক্ষার্থীদের ডেকে পরীক্ষা সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় সহকারী শিক্ষকরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাড়ি পাঠান। দুপুর ১২টায় দ্বিতীয় শিফটে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসলেও তারা ফেরত পাঠানোর চেষ্টা করেন। প্রধান শিক্ষিকা কাউছার […]

কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহবধূ নিশি রহমান (৩৮) বর্তমানে কারাগারে তার দুই বছরের শিশুর সঙ্গে রয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী থানা থেকে নিশি রহমানকে পাবনা আমলি আদালতে নেওয়া হয়। আমলি-২ আদালতের বিচারক তরিকুল ইসলাম তাকে জামিন না দিয়ে কারাগারে […]

সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্তে ৭ সদস্যের কমিটি

সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাগত অবহেলায় তার বাবার মৃত্যু হয়েছে—এমন অভিযোগ করেছেন চিকিৎসক নুরিয়া জাহান কেয়া। এ ঘটনায় সিলেট সিভিল সার্জন কার্যালয় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ডা. নুরিয়া জাহান কেয়া প্রথমে ফেসবুক লাইভে এসে তার বাবার মৃত্যুকে ‘চিকিৎসায় অবহেলার ফল’ বলে অভিযোগ তোলেন। পরে শনিবার […]

শনিবার সিলেটের বড় এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

সিলেট নগরীর বিস্তৃত অঞ্চলে শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কাটার কাজের জন্য সিলেট পাওয়ার ডিস্ট্রিবিউশন বিভাগের দুই শাখা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এবং বিভাগ–২-এর প্রকৌশলী আবদুর রাজ্জাক জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩/১১ কেভি […]

সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

সিলেট বিভাগের আরও চারটি আসনে সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত প্রার্থীদের তালিকা ১. সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আরিফুল হক চৌধুরীসিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ২. […]

আজ বাজারে আসল নতুন ৫০০ টাকার নোট—জানুন আসল–নকল চিনবেন যেভাবে

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে। এটি হবে তার স্বাক্ষরিত প্রথম ৫০০ টাকার নোট। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে সব মূল্যমানের নতুন নোট ছাপানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫০০ টাকার নতুন নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের […]

ধর্ষণচেষ্টার অভিযোগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্রেফতার

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একসময় মাঠ কাঁপানো ও প্রিমিয়ার লিগে খেলা এক সাবেক ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। আইনি সীমাবদ্ধতার কারণে তার নাম প্রকাশ করা হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, ২০১০-এর দশকে জাতীয় দলে খেলা এই ফুটবলারকে ইংল্যান্ডের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আটক করা হয়। রোববার (৩০ নভেম্বর) ফ্লাইটে উঠার ঠিক আগেই বর্ডার […]

হজকে আরও প্রযুক্তিনির্ভর করতে সৌদির দুই বড় উদ্যোগ

২০২৬ সালের হজকে নিরাপদ ও আরও সুশৃঙ্খল করতে ব্যাপক প্রযুক্তি-উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। হাজিদের সেবা, নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে তারা চালু করছে দুইটি বড় উদ্যোগ—সকল হাজির জন্য বাধ্যতামূলক ই–ব্রেসলেট এবং মসজিদুল হারামে ১,০০০ নতুন সার্ভিলেন্স ক্যামেরা। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন স্মার্ট ই–ব্রেসলেট হবে মূলত হাজিদের ‘ডিজিটাল পরিচয়পত্র’। এতে […]

মদের দোকানের টয়লেটে ‘মাতাল র‍্যাকুন’! স্কচ খেয়ে বেহুঁশ অবস্থায় উদ্ধার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আশল্যান্ড শহরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। থ্যাংকসগিভিং ছুটিতে বন্ধ থাকা একটি মদের দোকানে ঢুকে এক র‍্যাকুন এমন তাণ্ডব চালায় যে, কর্মীরা কাজে ফিরে প্রথমেই হতবাক হয়ে যান। দোকানের তাক ভাঙা, স্কচের বোতল ছড়িয়ে–ছিটিয়ে থাকা—সব মিলিয়ে যেন এক রাতের দস্যুকাণ্ড। আর তারই মাঝে টয়লেটের মেঝেতে পড়ে আছে সম্পূর্ণ বেহুঁশ এক র‍্যাকুন; কারণ—মদ্যপান! বিবিসির প্রতিবেদনে […]

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে শিগগিরই রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে। ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে লন্ডনে নেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত […]