Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেশে পৌঁছেছে তারেক রহমানের জন্য আমদানি করা ‘হার্ড জিপ’

ডেস্ক সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত মঙ্গলবার (২ ডিসেম্বর) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয়। নিবন্ধনে মালিকানা ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয় ‘২৮/১ নয়াপল্টন’। গাড়িটির নম্বর দেওয়া হয়েছে—ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮। বিষয়টি নিশ্চিত করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বিআরটিএ ও কাস্টমস সূত্র জানায়, সাদা রঙের সাত আসনের গাড়িটি চলতি বছর জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’ থেকে গাড়িটি আমদানি করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’। গত ১ নভেম্বর চট্টগ্রামের ‘মা অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়।

আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী, ২ হাজার ৮০০ সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা ধরে শুল্কায়ন করেছে।
এ হিসাবে গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করেছে ৪১ হাজার ডলার

গাড়িটি খালাস করতে শুল্ক, ভ্যাট ও বিভিন্ন কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা

রেজিস্ট্রেশনের দিনই (২ ডিসেম্বর) গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করেন ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ থাকবে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য।

নথি অনুযায়ী, গাড়িটির সাধারণ ওজন ২ হাজার ৭৯০ কেজি, আর সর্বোচ্চ ওজন ৩ হাজার ৮৫ কেজি

এশিয়ান ইমপোর্টস লিমিটেডের কর্মীরা গাড়িটি কার ব্যবহারের জন্য—এ প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়—একটি জুনে, আরেকটি অক্টোবরে। তবে সদ্য আমদানি করা এই জিপটি বুলেটপ্রুফ কি না—তা নথিতে নিশ্চিত নয়

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর