Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ডেস্ক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে মাধ্যমিক বিদ্যালয়ের দুই শ্রেণির শিক্ষার্থীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতিতেই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষার্থীসহ একজন শিক্ষক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে পরীক্ষায় অংশ নিতে দুই শ্রেণির শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। এ সময় কথা বলার এক পর্যায়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ‘তুই’ বলে সম্বোধন করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি ঘিরে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে মারধর করে। পরে দুই পক্ষের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থী লাঠি দিয়ে আরেক শিক্ষার্থীকে মারতে গেলে শিক্ষক শাহিন আহমেদ বাধা দিতে এগিয়ে যান। এতে লাঠির আঘাত তার শরীরে লাগে। একপর্যায়ে কিছু শিক্ষার্থী ছুরি-চাকু হাতে হামলার চেষ্টা করলে শিক্ষকরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর ক্ষুব্ধ নবম শ্রেণির শিক্ষার্থীরা দিনটির পরীক্ষা বর্জনসহ পরবর্তী সব পরীক্ষা থেকে বিরত থাকার ঘোষণা দিয়ে বিদ্যালয় ত্যাগ করে। পরে শিক্ষকরা অভিভাবকদের বিষয়টি জানালে তারা এসে শিক্ষার্থীদের বাড়ি নিয়ে যান।

নবম শ্রেণির শিক্ষার্থী রাজন আহমেদ বলেন, “অহেতুক আমাদের ওপর হামলা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার না হলে আমরা কেউই পরীক্ষায় অংশ নেব না।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শ্রেণির শিক্ষার্থীরা হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষা থেকে বিরত রেখে অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে। তাদের পরীক্ষা পরে নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর