Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক সংবাদ

বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। ১৩ বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়ার পর তাকে গুম করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

ইলিয়াস আলী ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের এপ্রিলে রাজধানীর বনানীতে নিজের বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। এসব ঘটনায় র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ক্ষমতার পটপরিবর্তনের পর তিনি সেনাবাহিনীর চাকরি হারান এবং গ্রেফতার হন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তদন্তে ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নেওয়া, গুম করা এবং পরবর্তী সময়ে হত্যার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

সৌজন্যে: যুগান্তর

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর