Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভিক্ষুকের ৯০০ টাকা ছিনতাই, এক ব্যক্তি আটক

ডেস্ক সংবাদ

কুমিল্লার তিতাস উপজেলায় এক ভিক্ষুকের কাছ থেকে ৯০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার জগৎপুর–মঙ্গলকান্দি সংযোগ সেতুর ওপর ভিক্ষুক আমির হোসেনের (৭০) গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। এ সময় তার সারা দিনের উপার্জিত ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানান এবং ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আমির হোসেন জানান, তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায়। বর্তমানে তিনি তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার দুপুরে সেতুতে উঠলে কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে টাকা নিয়ে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর