Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিলেন অনার্স শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

ডেস্ক সংবাদ

কুমিল্লা সদর দক্ষিণের পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল (অনার্স) পরীক্ষায় শিক্ষার্থীরা প্রকাশ্যে বই খোলা রেখে উত্তরপত্র লিখছেন এমন অভিযোগ উঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষার সময় প্রায় সব শিক্ষার্থীর সামনে খোলা বই রয়েছে এবং তারা তা দেখে উত্তর লিখছেন।

মাদ্রাসায় ফাজিল (অনার্স) প্রথম থেকে চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল। যেসব শিক্ষার্থী ভিডিওতে দেখা গেছে, তারা ওই মাদ্রাসার শিক্ষার্থী এবং নিজেদের প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানিয়েছেন, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস জানিয়েছেন, ভিডিওটি শিক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্টের হতে পারে এবং তা পরীক্ষার ভিডিও কি না নিশ্চিত নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, “অসদুপায়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি নজরে এসেছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর