Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ

ডেস্ক সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ১০ জন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন— ১নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুর রহমান, সদস্য ওসমান শেখ ও আয়নাল শেখ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. মান্নান শেখ, বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর শেখ, সদস্য জবেদ আলী, কৃষিবিষয়ক সম্পাদক সাহেব আলী মেম্বার, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. টুটুল শেখ, সাবেক ৪নং ওয়ার্ডের সহসভাপতি খন্দকার লিয়াকত আলী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মিরাজুল রহমান ওহিদ মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওবায়দুর রহমান। তিনি বলেন, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত কারণের প্রেক্ষিতে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের পর থেকে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না বলেও তিনি জানান।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর