Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ধানের শীষের পক্ষে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় যুক্তরাজ্য বিএনপির প্রবাসী নেতারা

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন যুক্তরাজ্য বিএনপির একাধিক প্রবাসী নেতা। নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে অংশ নিতে তারা যুক্তরাজ্য থেকে দেশে এসে সিলেটসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বিএনপি প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

এদের মধ্যে রয়েছেন সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি শেখ শামসুদ্দীন আহমেদ শামীম এবং আশরাফুল ইসলাম হীরা।

দেশে পৌঁছানোর পর থেকেই তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও প্রচারণায় অংশ নিচ্ছেন। ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসনে (ঢাকা-১৭) তারা দলীয় কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী এলাকায়, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদের এলাকায় এবং সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে তারা প্রচারণা চালান।

এবং তারা ঢাকায় সোনারগাঁও এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠান, জিয়া উদ্যান, বিভিন্ন দলীয় কার্যালয়সহ একাধিক স্থানে সভা ও মতবিনিময় সভায় অংশ নেন প্রবাসী নেতারা।

নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, প্রবাসী ও দেশের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় বিএনপি জনগণের ব্যাপক সমর্থন লাভ করবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর