Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর (২০২৬–২০২৭) দায়িত্ব পালন করবে।

গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেস ক্লাব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী কমিটির সভাপতি মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর পর্বটি সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ।

উল্লেখ্য, টানা দুই মেয়াদ দায়িত্ব পালন শেষে সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নিলেও তাইসির মাহমুদ নবনির্বাচিত কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নির্বাহী কমিটির ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা তাঁদের ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাবেক সভাপতি মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল এবং ক্লাবের আজীবন সদস্য ওহিদ উদ্দিন।

নবনির্বাচিত নির্বাহী কমিটি (২০২৬–২০২৭)
প্রেসিডেন্ট: তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট: আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি: আকরামুল হুসাইন, এসিসটেন্ট সেক্রেটারি: আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার: মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার: এখলাছুর রহমান পাক্কু, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি: আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি: ফয়সল মাহমুদ, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি: রুপি আমিন।
নির্বাহী সদস্যরা হলেন- মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী।

যাঁরা বিদায় নিলেন

প্রেসিডেন্ট: মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট: সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি: রেজাউল করিম মৃধা, ট্রেজারার: সালেহ আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার: ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য: জাকির হোসাইন কয়েস, পলি রহমান ও আনোয়ার শাহজাহান।

নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী তাঁর বক্তব্যে ক্লাবকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী দুই বছরে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সদস্যদের দেওয়া দায়িত্বের যথাযথ মূল্যায়ন এবং প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ক্লাবকে এগিয়ে নিতে সবাই অতীতের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ঐতিহ্য হলো- নির্বাচনের পর সবাই ঐক্যবদ্ধভাবে ক্লাবের স্বার্থে কাজ করা। তিনি বলেন, এবারের কমিটি নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত, যেখানে সকল সদস্য নিজ নিজ ক্ষেত্রে পরিচিত ও অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাবকে আরও কার্যকর ও সদস্যবান্ধব করে গড়ে তোলাই হবে তাঁদের লক্ষ্য।
বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদায়ী জেনারেল সেক্রেটারি ও নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ বলেন, এই দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালীন দুটি এলায়েন্সের পরিসমাপ্তি ঘটলো। তিনি বলেন, আগামী দুই বছর সবাই একটি টিম হিসেবে কাজ করবেন। চার বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নেতৃত্বের সঙ্গে মিলেমিশে আরও সক্রিয় ও গতিশীল লন্ডন বাংলা প্রেস ক্লাব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর