Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-৫ আসনে প্রাথমিকভাবে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী

ডেস্ক সংবাদ

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান ৬ হাজার ২৩০ ভোটে এগিয়ে থেকে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫৮টি কেন্দ্রের ফলাফলে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। ফলে তিনি ৬ হাজার ২৩০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ ওরফে চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের পোস্টাল ভোটের ফলাফল ছাড়া অন্যান্য সব কেন্দ্রের ফলাফল পাওয়ায় মুফতি আবুল হাসানকে প্রাথমিকভাবে বিজয়ী হিসেবে ধরা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর