সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী জয়ী

সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকের এমরান আহমদ চৌধুরী ১০ হাজার ৮৮৫ ভোটের ব্যবধানে সেলিম উদ্দিনকে (দাঁড়িপাল্লা প্রতীক) পিছনে রেখেছেন। বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সেলিম উদ্দিন পেয়েছেন […]
সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে জয়ী বিএনপির ইলিয়াসপত্নী লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী, তাহসিনা রুশদীর লুনা, বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে জানা গেছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলী প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। সিলেট-২ আসনের মোট ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তাহসিনা রুশদীর লুনা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন […]
নিজ কেন্দ্রে হারলেন জামায়াতের আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল আসতে শুরু করলে ঢাকা-১৫ আসনে বড় চমক দেখা দিয়েছে। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিজের ভোটকেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলের অনুসারে, জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান ৫৬০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী […]
সিলেট-৫ আসনে প্রাথমিকভাবে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান ৬ হাজার ২৩০ ভোটে এগিয়ে থেকে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫৮টি কেন্দ্রের ফলাফলে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক […]
লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনের ১৭২টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনকে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে পেছনে ফেলেছেন। জয়নাল […]
মোবাইলেই জানুন ভোটের ফলাফল

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের ফল দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে ভোটের ফলাফল দেখতে পারবেন এবং প্রয়োজনীয় নির্বাচনী তথ্য সহজে জানতে পারবেন। ঘরে বসেই কীভাবে অ্যাপটি ব্যবহার করে ফল জানা যাবে, তা নিচে তুলে […]
ভোটের ফলাফল জানতে সময় লাগতে পারে, জানাল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফলাফল কখন জানা যাবে—এ নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কারণ এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোট গণনা ও ফল প্রকাশে অতীতের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল […]
নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টা যান চলাচলে বিধিনিষেধ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার রাত থেকেই বন্ধ রয়েছে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেল সার্ভিস। এছাড়া ১১ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাত থেকে ভোটের […]
ভোট দিতে নিকাব খুলতে হবে কি? যা বলছে আইন

ভোটকেন্দ্রে গিয়ে মুখের নিকাব বা পর্দা খুলতে হবে কি না—এ প্রশ্নে অনেক ভোটার, বিশেষ করে পর্দানশীন নারীদের মধ্যে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ভোটারের পরিচয় নিশ্চিত করা বাধ্যতামূলক এবং এ দায়িত্ব পালন করেন প্রথম পোলিং অফিসার। আইন অনুযায়ী, পোলিং অফিসার ভোটারের মুখের সঙ্গে ভোটার তালিকায় থাকা ছবির মিল পরীক্ষা করবেন। পরিচয় নিশ্চিত […]
ভোটকেন্দ্রে সেলফি তোলা যাবে, তবে গোপন কক্ষে নিষেধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই স্মৃতি হিসেবে ভোট দেওয়ার ছবি তুলে রাখতে চান, বিশেষ করে যারা প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন বা গণভোটে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর নির্বাচন কমিশন (ইসি) প্রথমে নিষেধাজ্ঞা আরোপ করলেও তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা […]
