Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক সংবাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর উইকেটে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তোলে দলটি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। চাপের মুহূর্তে দৃঢ়তা দেখান ফারজানা ইয়াসমিন। শেষ ওভারের দ্বিতীয় বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন তিনি। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ফারজানা অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে লতা মন্ডলের ৩০ এবং শারমিন সুলতানার ২৬ রান দলকে লড়াইয়ে টিকিয়ে রাখে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি থাইল্যান্ড। ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রানেই থেমে যায় থাইল্যান্ড, যেখানে নান্নাপাত সর্বোচ্চ ৩৪ রান করেন।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল বাংলাদেশ। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইল থাইল্যান্ড ও শ্রীলঙ্কা।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর