কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বাসসকে জানান, ‘নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’ তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর […]
রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকসের অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা-র যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে পবিত্র রমজান মাসে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখতে হোটেল-রেস্তোরা বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং […]
আরাকান আর্মির কাছে জিম্মি ৭৩ জেলে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক আটক ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারাবাহিক আলোচনার পর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে দেশে আনা হয়। বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, […]
রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে টাইগ্রেসরা। মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর উইকেটে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তোলে […]
কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের […]
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন তাঁর সমাধিস্থলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানীকে স্মরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল […]
ম্যানচেস্টারে টিভি ২১-এর আনন্দ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ম্যানচেস্টার, ১১ ফেব্রুয়ারি: উৎসবমুখর পরিবেশে ম্যানচেস্টারের ‘মজা বাইটস’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো টিভি ২১ পরিবারের বিশেষ সংবর্ধনা ও আনন্দ আড্ডা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টিভি ২১-এর ডিরেক্টর ও সাংবাদিক আবু সাইদ চৌধুরী সাদী-এর সাফল্য উদযাপন। সম্প্রতি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক ‘নর্থ ওয়েস্টের সেরা টিভি রিপোর্টার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানটিতে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, […]
২৫ ফেব্রুয়ারি থেকে ভিজিটর ভিসা পুরোপুরি ই–ভিসা করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দেশটির সব ভিজিটর ভিসা সম্পূর্ণ ডিজিটাল বা ‘ই–ভিসা’ আকারে ইস্যু করা হবে। দেশটির হোম অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিকের যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিজিটর ভিসা প্রয়োজন হবে, তারা আর পাসপোর্টে ভিসা স্টিকার, বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) বা হাতে […]
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের নবনির্বাচিত এমপিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মোহাম্মদ শিশির মনির লেখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি […]
শেষ কর্মদিবসে ফটোসেশনে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। এরপর ফটোসেশনে অংশ নেনে তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) শেষ ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর […]