Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটসহ ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

ডেস্ক সংবাদ

দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের হাতে দায়িত্ব অর্পণ করেন।
সরকার সম্প্রতি সিলেট, ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এতে সিলেট সিটি করপোরেশন-এ নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। ঢাকা দক্ষিণের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তরের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকার দায়িত্ব নিয়েছেন।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রশাসকরা জানিয়ে দিয়েছেন, তারা মশা নিধন, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামতের মতো জনগুরুত্বপূর্ণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। দ্রুত ফলাফল নিশ্চিত করতে ৬০ দিনের একটি বিশেষ কর্মসূচি বা ‘ক্রাশ প্রোগ্রাম’ও গ্রহণ করা হবে।
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দলের প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারিত হবে। নির্বাচনের মাধ্যমে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে অগ্রাধিকার দেওয়া হবে, এরপর পর্যায়ক্রমে বাকি সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রশাসকরা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সেবা নিশ্চিত করতে পারেন এবং সরকারি কর্মকর্তাদের চেয়ে জনদূর্ভোগ লাঘবে বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা দায়িত্ব গ্রহণের সময় পুনর্ব্যক্ত করেছেন, তারা দ্রুত জনগুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে সেবা নিশ্চিত করবেন এবং সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনা করবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর