Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট নগরীতে বিশেষ অভিযানে ৭০ জন গ্রেপ্তার, ছিনতাইকারী ৮

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে পৃথক বিশেষ অভিযানে একদিনে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবী, চোরাচালানকারী এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৮ জন ছিনতাইকারী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসহ ১০ জন, মাদকসেবী ৫ জন এবং অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগে ২৬ জন রয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর