Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলের অনুমতি ইরানের

ডেস্ক সংবাদ

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, ইরাক ও পাকিস্তান। ইরান এসব দেশকে ‘বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে এ সুযোগ দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, হরমুজ প্রণালী শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকলেও মিত্র দেশগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে হয়ে থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার পর থেকে এই পথের নিয়ন্ত্রণ আরও কঠোর করে ইরান।

গত ২৫ মার্চ দেওয়া এক বক্তব্যে আরাঘচি বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তাদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এমনকি তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে কয়েকটি দেশের জাহাজ নিরাপদে এই পথ অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের জাহাজের জন্য এই পথ ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে সতর্ক করে দেয় তেহরান।

এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় আন্তোনিও গুতেরেস হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর