Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে এআইয়ের পরামর্শে মাকে হত্যা, কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে নিজের মাকে হত্যার দায়ে এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত ট্রিস্টান রবার্ট (১৮) গত বছরের অক্টোবরে উত্তর ওয়েলসে তার মা অ্যাঞ্জেলা শেলিস (৪৫)–কে স্লেজহ্যামার দিয়ে আঘাত করে হত্যা করেন।

গত বুধবার (২৫ মার্চ) মোল্ড ক্রাউন কোর্ট এ মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, তাকে ন্যূনতম ২২ বছর ৬ মাস কারাভোগ করতে হবে।

আদালতের শুনানিতে উঠে আসে, হত্যাকাণ্ডের পরিকল্পনায় সে DeepSeek নামের একটি এআই প্ল্যাটফর্মের সহায়তা নেয়। প্রথমে সরাসরি প্রশ্নের উত্তর না পেলেও, নিজেকে অপরাধবিষয়ক লেখক পরিচয় দিয়ে সে হত্যার উপায়, অস্ত্রের কার্যকারিতা এবং ঘটনার পর আলামত গোপনের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

রাষ্ট্রপক্ষ জানায়, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রায় তিন সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়ে সে হামলা চালায় এবং পুরো ঘটনার সাড়ে চার ঘণ্টার অংশ একটি ডিভাইসে রেকর্ড করে রাখে। অভিযুক্তের বিরুদ্ধে অনলাইনে নারীবিদ্বেষী মন্তব্য করারও অভিযোগ রয়েছে।

তদন্তে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে প্রথমে মায়ের ওপর হামলা চালায় সে। পরে চিকিৎসার কথা বলে বাইরে নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে স্লেজহ্যামার দিয়ে বারবার আঘাত করে হত্যা করে এবং মরদেহ ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। পরদিন পথচারীরা মরদেহ উদ্ধার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদালতে আরও জানা যায়, অটিজম ও এডিএইচডিতে আক্রান্ত ছেলের জন্য সহায়তা খুঁজছিলেন শেলিস। ঘটনার আগে তিনি ছেলের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

শুনানিতে নিহতের বড় ছেলে ইথান রবার্ট বলেন, “মা ট্রিস্টানকে প্রাণ দিয়ে ভালোবাসতেন।”

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর