জ্বালানি তেল পেতে লাগবে ডিসির ‘বিশেষ কার্ড’

ঠাকুরগাঁও–এ জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের (ডিসি) বিশেষ কার্ড ছাড়া ডিজেলসহ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে না। শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। জ্বালানি সংকট ও ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং […]
যুক্তরাজ্যে এআইয়ের পরামর্শে মাকে হত্যা, কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে নিজের মাকে হত্যার দায়ে এক কিশোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত ট্রিস্টান রবার্ট (১৮) গত বছরের অক্টোবরে উত্তর ওয়েলসে তার মা অ্যাঞ্জেলা শেলিস (৪৫)–কে স্লেজহ্যামার দিয়ে আঘাত করে হত্যা করেন। গত বুধবার (২৫ মার্চ) মোল্ড ক্রাউন কোর্ট এ মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, তাকে ন্যূনতম ২২ বছর […]
সিলেটে জ্বালানি ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নজরদারি

সিলেট–এর জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদার, মজুতদারি রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২৫ মার্চ সকাল থেকে পদ্মা ও মেঘনা ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে ২টি এবং পাশের মৌলভীবাজার জেলায় ৩টিসহ সারা দেশে মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন […]
রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস চলাকালে ফ্যানের পাখা শিক্ষার্থী মুশরাকুল আলম ফারহাদ–এর ঘাড়ের ওপর পড়ে। পরে শ্রেণি শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার […]
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিরাই উপজেলার দিলারা হাফিজ আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী সুনামগঞ্জ দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের বাসিন্দা, সাবেক খাদ্য মন্ত্রী মেজর ইকবাল হোসেনের বোন দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি […]
হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বললেন ট্রাম্প, বক্তব্যে হাসির রোল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বলে উল্লেখ করে আলোচনার জন্ম দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে অনুষ্ঠিত Future Investment Initiative–এ দেওয়া এক ভাষণে তিনি বলেন, “ইরানকে ট্রাম্প প্রণালী—মানে, হরমুজ—খুলে দিতে হবে।” তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে ক্ষমা চাওয়ার ভান করে ট্রাম্প বলেন, “আমি খুবই দুঃখিত, কী ভয়ানক […]
জ্বালানির দামের চাপে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে বহু পেট্রোল পাম্প

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় যুক্তরাজ্যের অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ থাকার নোটিশ ঝুলতে দেখা যাচ্ছে। লন্ডনসহ সারা দেশে জ্বালানির দাম প্রতি লিটারে প্রায় ২ পাউন্ডের কাছাকাছি পৌঁছে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও স্বতন্ত্র পাম্প মালিকরা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম লাভে […]
আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ছে, সর্বোচ্চ বৃদ্ধি ২২২ পাউন্ড

আগামী মাস থেকে যুক্তরাজ্যে ভ্রমণ, পড়াশোনা, কাজ বা বসবাসের উদ্দেশ্যে ভিসা আবেদনকারীদের জন্য ফি বাড়ানো হচ্ছে। সর্বোচ্চ বৃদ্ধি ২২২ পাউন্ড পর্যন্ত হতে পারে। অভিবাসন কমানোর লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র দপ্তর বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে শরণার্থী নীতিতে পরিবর্তন, ব্যর্থ আশ্রয়প্রার্থীদের দেশে ফেরাতে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত প্রণোদনা এবং অবৈধভাবে কর্মরতদের জন্য সরকারি […]