Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও সমর্থন

ডেস্ক সংবাদ

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় বাংলাদেশকে ঘিরে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় বাংলাদেশ পূর্বের শ্রমখাত-সংক্রান্ত মামলার নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে। অংশগ্রহণকারী দেশগুলো সরকারের শ্রমখাত সংস্কার, আইনগত ও প্রশাসনিক উদ্যোগের প্রশংসা করে এবং চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানায়।

বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তারা শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার, আইনের শাসন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

সভায় জানানো হয়, শ্রম আইন সংশোধনের জন্য ইতোমধ্যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।

বিভিন্ন দেশ ও আঞ্চলিক গ্রুপ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেও শ্রম আইন সংস্কার ও রোডম্যাপ বাস্তবায়নে আরও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে।

দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর