Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফ্রান্স–যুক্তরাজ্যের ছোট নৌকা চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা

ফ্রান্স ও যুক্তরাজ্য-এর মধ্যে ছোট নৌকায় অভিবাসী ঠেকাতে করা চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। সৈকত টহল জোরদার ও ব্যয় ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধে আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে। তিন বছর মেয়াদি প্রায় ৪৮০ মিলিয়ন পাউন্ডের এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে থাকলেও নতুন করে সমঝোতায় পৌঁছানো যায়নি। ডাউনিং স্ট্রিট আরও কঠোর নজরদারি ও হস্তক্ষেপ বাড়ানোর […]

ভারতে মীর জাফরের ৩৪৬ বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মীর জাফর-এর ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে তারা এখন নিজেদের নাগরিকত্ব প্রমাণে ট্রাইব্যুনালের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের সময় তাদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত করে পরে মুছে ফেলা হয়। এর আগে ২০২৫ সাল পর্যন্ত তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত ছিল। পরিবারের […]

ফুয়েল কার্ড নিতে এসে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-য় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে বখতিয়ার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মাঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা এবং হাজী রফি উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের […]

কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ হলে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি হুমায়ূন আহমেদ-এর উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস আগামী ৩ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মধ্যে AMC Theatres, Regal Cinemas, Cineplex ও Cineworld-এর মতো বড় […]

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও সমর্থন

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি সভায় বাংলাদেশকে ঘিরে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় বাংলাদেশ পূর্বের শ্রমখাত-সংক্রান্ত মামলার নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে। […]

মশা মারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে পাবেন পুরস্কার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশার উপদ্রব কমানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কর্মীদের জন্য পুরস্কারের ঘোষণা করেছে। প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য বিভাগের আয়োজনে গুলশান নগর ভবনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। প্রশাসক শফিকুল বলেন, “রাস্তায় হাঁটার সময় […]

ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের মরদেহের জন্য স্বজনদের আকুতি

স্বপ্নের ইউরোপ যাত্রায় লিবিয়া থেকে গ্রিসগামী ১২ যুবক ভূমধ্যসাগরে নিখোঁজ হয়ে প্রাণ হারিয়েছেন। প্রতিটি পরিবারই দালালের লোভনীয় ফাঁদে আটকা পড়ে আর্থিক ও মানসিকভাবে ধ্বংসপ্রাপ্ত। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিজন যুবক ১২–১৩ লাখ টাকা দালালের হাতে দিয়েছিলেন। পরিবার ও প্রতিবেশীরা মৃতদেহ পাওয়ার শেষ আকুতি জানাচ্ছেন এবং দালালদের বিচার দাবি করছেন। শুধুমাত্র দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজার নয়, […]

জ্বালানি সংকটে স্কুল-কলেজে অনলাইন ক্লাসের চিন্তা, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহানগরীগুলোর স্কুল-কলেজে অনলাইন ও সশরীরে মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া […]

সংসদে নামাজের সময় এমপি হানজালার জুতা ‘চুরি’

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে ভিন্নধর্মী এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নামাজ শেষে নিজের জুতার পরিবর্তে অন্য কারও জুতা পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সোমবার (৩০ মার্চ) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে হানজালা জানান, নামাজ শেষ করে এসে দেখেন তার জুতা আর আগের জায়গায় নেই। […]

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর, শোকে স্তব্ধ কমিউনিটি

নিউইয়র্কের কুইন্সে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত (১৯)। রবিবার রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছোট বোনের জন্য কেক নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা, যা কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে। নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। জানা যায়, […]