Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত, ৯ দিনে দ্বিতীয় ঘটনা

ডেস্ক সংবাদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতের একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনতে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকানের বাগানের মাঝামাঝি এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে গুলি চালায়। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

পরে তার সঙ্গে থাকা সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন। তারা নাজিরগাঁও ও কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বিজিবির তথ্য অনুযায়ী, নিহতসহ তিনজন দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১ এপ্রিল একই সীমান্তে আরেক বাংলাদেশি যুবক সাদ্দাম হোসেন খাসিয়াদের গুলিতে নিহত হন। এতে মাত্র ৯ দিনের ব্যবধানে একই এলাকায় দুইজনের মৃত্যু ঘটল।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর