Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ক্লাশরুম ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা

ডেস্ক সংবাদ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকর নজরদারি বাড়াতে শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই যেমন বিশ্ব দেখা সম্ভব, তেমনি পরীক্ষাকেন্দ্র ও ক্লাসরুম পর্যবেক্ষণও সম্ভব।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি শিক্ষকদের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং অতীতে নকল প্রতিরোধে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

মন্ত্রী বলেন, শুধু পরীক্ষা নয়, শ্রেণিকক্ষের উপস্থিতি ও পাঠদানের মান পর্যবেক্ষণের জন্যও সিসি ক্যামেরা ব্যবহৃত হবে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, মনোযোগ এবং পাঠদানের কার্যক্রম সহজে মনিটরিং করা যাবে। তিনি আরও জানান, এ ব্যবস্থা চালু হলে ঢাকায় বা অন্য যেকোনো স্থান থেকে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম তদারকি করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিত উপস্থিতি এবং শিক্ষকদের পাঠদানে ঘাটতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর নজরদারির বিকল্প নেই।

এছাড়া শিক্ষাখাতে ধাপে ধাপে বাজেট বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, হঠাৎ বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিলেই তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয় না, তাই পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

এর আগে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এক সেমিনারে অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। শিক্ষার্থীরা সেখানে নিয়মিত ক্লাস না হওয়া, ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর