Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে বন্ধুর বোনের গোপন ভিডিও ধারণ, যুক্তরাজ্যপ্রবাসী গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে বন্ধুর ছোট বোনের গোপন ভিডিও ধারণ ও তা দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাকির আহমদ (৩৬)। তিনি সোবহানীঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বন্ধুর ছোট বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শাকির। পরবর্তীতে ফোনালাপ ও ভিডিও কলের মাধ্যমে ওই নারীর ব্যক্তিগত ও অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং বিয়ের বিষয়ে টালবাহানা করেন।

৩ এপ্রিল বিকেলে আবার বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান এবং ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালায়। পরে সোবহানীঘাট এলাকার একটি বাসা থেকে শাকির আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, ভিডিও কলে কথোপকথনের সময় তিনি গোপনে ভুক্তভোগীর ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করতেন এবং সেগুলো ব্যবহার করে নিয়মিত ব্ল্যাকমেইল করতেন।

গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর