Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

২–৩ বছরের মধ্যেই বদলে যাবে সিলেট: বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

ডেস্ক সংবাদ

সিলেটকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই সিলেটে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নগরভবনের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটকে একটি ‘ভাইব্রেন্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে থাকবে প্রাণবন্ত পরিবেশ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শক্তিশালী অর্থনৈতিক কার্যক্রম। তিনি আরও বলেন, নগরের ১০ লাখ নাগরিককে সম্পৃক্ত করতে পারলে একটি নান্দনিক ও টেকসই শহর গড়ে তোলা সম্ভব হবে। তবে সব উন্নয়ন প্রকল্পে টেকসই পরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে নগরের নিচু এলাকাগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কাজ চলছে এবং সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়া বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও নগর উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জলাবদ্ধতা নিরসন, নতুন মার্কেট নকশা এবং নগর ভবনের ইন্টেরিয়র ডিজাইনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা তুলে ধরা হয়। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর