Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, তবে স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের

ডেস্ক সংবাদ

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে দুই দেশের নেতারা জোর দিয়ে বলেছেন, এই উদ্যোগ যেন সাময়িক না হয়ে দীর্ঘমেয়াদি ও স্থায়ী রূপ পায়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা জোরদারে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে আগামী সপ্তাহে লন্ডনে সামরিক পরিকল্পনাবিদদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রায় ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, হরমুজ প্রণালি দ্রুত, পূর্ণাঙ্গ এবং নিঃশর্তভাবে উন্মুক্ত রাখা নিশ্চিত করতে সব পক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্টারমার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথ খুলে দেওয়ার ঘোষণাকে বাস্তবসম্মত ও স্থায়ী ব্যবস্থায় রূপ দিতে হবে। পরিস্থিতি অনুকূলে এলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে বহুজাতিক উদ্যোগের নেতৃত্ব দেবে বলেও জানান তিনি।

এর আগে লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপকে স্বাগত জানালেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল রাখার কথা জানান।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর