নতুন মৌসুমে নতুন উদ্যমে মাঠে নামার ঘোষণা দিলেন ক্লাব কর্ণধার রাহুল ইব্রাহিম
লন্ডন, ২২ এপ্রিল ২০২৬: পূর্ব লন্ডনের প্রতিশ্রুতিশীল ক্রিকেট দল ‘রমফোর্ড রাইডার্স’ তাদের ২০২৬ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করেছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় Harkness House-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জার্সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন Md Ekhlaçur Rahman Pakku, যিনি লন্ডন Bangla Press Club-এর সহকারী কোষাধ্যক্ষ এবং ক্লাবটির অন্যতম উদ্যোক্তা ও পরিচালক। অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পন্সর প্রতিনিধি এবং ক্রীড়ামোদীদের সরব উপস্থিতি ছিল।
হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে Lux Furnishing এবং সহযোগী স্পন্সর হিসেবে Cinema Edits, One Shahadah Trust, Rahul Ibi Unplugged Story এবং Danton Grill and Spice-এর লোগো স্থান পেয়েছে। এ সময় খেলোয়াড় ও অতিথিরা দলের লোগো সম্বলিত ব্যানারের সামনে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Shahidul Alam Ratan, Ahabab Hossain এবং Emran Rahman-সহ আরও অনেকে। দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কর্ণধার Rezuan Hossain Pabel এবং অধিনায়ক Aminul Rahman Emon।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Nazmul Hossain, Aktar Rahman, Barrister Tarek Chowdhury, Ahad Chowdhury Babu, Akramul Hossain, Abdul Hannan, Sarwar Hossain, Saleh Ahmed, Afzal Hossain, Abdul Qayyum, Towhidul Karim Mujahid, Abu Faisal, Munna Ahmed এবং Shahriar Ahmed প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পরিচালক Md Ekhlaçur Rahman Pakku বলেন, “রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি আমাদের কমিউনিটির তরুণদের একটি প্ল্যাটফর্ম। নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও বিজয়ের প্রতীক।”
ক্লাবের কর্ণধার Rahul Ibrahim বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্লাবটি নিয়মিত কাজ করছে। তিনি জানান, One Shahadah Trust-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর শিক্ষা, খাবার ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে জরিমানার অর্থ এই ট্রাস্টে দান করার উদ্যোগও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা গত বছর থেকে বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে সুনামের সঙ্গে অংশগ্রহণ করে আসছে।
অনুষ্ঠানের শেষে প্রধান স্পন্সর Lux Furnishing-এর কর্ণধার Emran Rahman-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।