Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

Abul Hasnat

যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি লন্ডনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ২০ জুলাই সোমবার পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও, টিভি ও পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটির স্বাগত বক্তব্য এবং প্রতিষ্ঠাতা মিসবাহ জামালের সঞ্চালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রেডিও, টিভি ও পিস হোমের পৃষ্ঠপোষক খতিব মাওলানা শেখ তাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, চ্যানেল এস ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপিসহ কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও বর্তমানে এলবি২৪ টিভির সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করার পাশাপাশি পিস হোমের মাধ্যমে বাংলাদেশে অসহায় মানুষের চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান, খাদ্যসামগ্রী বিতরণ, হুইলচেয়ার ও টিউবওয়েল স্থাপন এবং দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন প্রশংসনীয় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও মেডেল তুলে দেওয়া হয়। এছাড়া কমিউনিটির মরহুম গুণীজনদের স্মরণে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ নৈশভোজের মাধ্যমে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর