Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
Abul Hasnat

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের সংগঠন দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস বা এসবিবিএস-এর একটি প্রতিনিধি দল।

গত সোমবার ২০ জুলাই লন্ডনে সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল গাফফারের নেতৃত্বে এই প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আন্তরিক অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দ।

বৈঠকে যুক্তরাজ্যে প্র্যাকটিসরত সলিসিটরদের জন্য বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে আদালতে সওয়াল-জবাবের অধিকার অর্জনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়। পাশাপাশি লন্ডনে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাবগুলো মনোযোগসহকারে শুনে অ্যাটর্নি জেনারেল সেগুলোকে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। এমনকি প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইন সংশোধনের বিষয়েও তিনি ইতিবাচক মত প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইন খাতের উন্নয়নে যুক্তরাজ্যে কর্মরত ব্রিটিশ-বাংলাদেশী আইন পেশাজীবীদের দক্ষতা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বৈঠক শেষে এসবিবিএস-এর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশের আইন খাত ও বিচার ব্যবস্থার সুদৃঢ় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা। এছাড়া তাঁর এই মেয়াদকালে দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর