Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাজশাহীতে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ডেস্ক সংবাদ

রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।

গত শনিবার সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। ঘটনার দিনই তার মাথায় অস্ত্রোপচার করা হলেও অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেলে তিনি মারা যান।

বাবুলের মৃত্যুর প্রতিবাদে আজ বিকেলে তার সমর্থকরা বাঘা পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঘার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ও মেয়রের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত ২২ জুন সংঘর্ষে ৩০ জন আহত হন। তাদের মধ্যে আশরাফুল ইসলাম বাবুল ছিলেন গুরুতর। সংঘর্ষের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। ইতোমধ্যে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর