Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট সীমান্তে বিএসএফের সাথে বাঙালিদের উত্তেজনা

ডেস্ক সংবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওরে ১২৭৮-৭৯ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কার্যক্রম স্থানীয়দের বিক্ষোভের মুখে স্থগিত হয়ে যায়। বুধবার সকালে এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বিজিবির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা অভিযোগ করেন, তারা বহুদিন ধরে মাঠটি খেলার জায়গা হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেটি দখলের চেষ্টা করছে বলে তাদের আশঙ্কা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী মাঠটি ভারতের অন্তর্ভুক্ত হয়েছে এবং এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনাও হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে যৌথভাবে জরিপ করতে সেখানে পৌঁছায় বিএসএফ, বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ ও প্রশাসনের প্রতিনিধিরা। তবে স্থানীয়দের বিক্ষোভের মুখে জরিপ কার্যক্রম শুরু করতেই বাধা পায়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে জরিপ দল ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

পরে বিজিবি পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় স্থিতিশীলতা ফিরে এসেছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Print
Email

সর্বশেষ সংবাদ

লন্ডনে সংবাদ সম্মেলন - ‘বিজনেট গ্লোবাল এওয়ার্ডস’ এর আনুষ্টানিক ঘোষণা
লন্ডনে সংবাদ সম্মেলন - বিজনেট গ্লোবাল এওয়ার্ডস এর আনুষ্টানিক ঘোষণা
লন্ডনে সংবাদ সম্মেলন – বিজনেট গ্লোবাল এওয়ার্ডস এর আনুষ্টানিক ঘোষণা
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে’-র নেতা রবার্ট জেনরিখ।
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে সিলেট-৩ আসনের ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ: সাজা বাতিলের দাবি ও ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশা

সম্পর্কিত খবর