Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সুমনের জন্য দোয়া মাহফিল আজ

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেন জামে মসজিদে মাগরিব নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাগরিবের জামাত শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিটে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কায়সারুল ইসলাম সুমন ছিলেন একজন প্রবীণ সাংবাদিক, সাহসী কমিউনিটি কণ্ঠস্বর এবং ক্লাবের একজন সম্মানিত সদস্য। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজ ও প্রবাসী কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. আকরামুল হোসেন এক শোকবার্তায় বলেন, দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম শোকসভা, যা সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে ধৈর্যের এক কঠিন পরীক্ষা। তিনি পবিত্র এই দিনে মরহুমের জন্য দোয়ায় শরিক হতে ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হবে।

উল্লেখ্য, কায়সারুল ইসলাম সুমন সাংবাদিকতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সমাজে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখে গেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর