Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ৯টি প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি আসন্ন নির্বাচনে তার নেতৃত্বে ঘোষিত দলের প্রথম ইশতেহার।

ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ’—এই অঙ্গীকারের কথা তুলে ধরে বিএনপি জানিয়েছে, ক্ষমতায় গেলে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ইশতেহারটি পাঁচটি মূল ভাগে বিভক্ত—রাষ্ট্রসংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রগঠন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতি। এতে আগামী পাঁচ বছরের জন্য ৫১ দফাভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

৯টি প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি

ইশতেহারে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালু, ভর্তুকি, সহজ ঋণ ও কৃষি বীমা সম্প্রসারণের কথা বলা হয়েছে।

স্বাস্থ্য খাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষায় গুরুত্ব, প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালুর কথা রয়েছে।

তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষায় নদী-খাল খনন, বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার, সব ধর্মের ধর্মীয় নেতাদের কল্যাণ ব্যবস্থা এবং ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বৃদ্ধির অঙ্গীকার রয়েছে।

বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। দলটি প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ন্যায়, মানবিকতা ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করে।

ইশতেহারের মৌলিক ভিত্তি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ধারাবাহিকতার কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর