সাংবাদিক সুমনের জানাজা সম্পন্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ […]
সিলেটের মোড়ে মোড়ে ব্যতিক্রমী ফেস্টুন, লেখা ‘আওয়ার দাদু ইজ কামিং’

গত দুদিন ধরে সিলেট নগরের বিভিন্ন মোড়ে ঝুলছে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন ফেস্টুন, যা নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। ফেস্টুনগুলোতে ইংরেজিতে লেখা রয়েছে— ‘আওয়ার দাদু ইজ কামিং’। এতে সংযুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি। বৃহস্পতিবার বিকেলে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় এসব ফেস্টুন ঝুলতে দেখা যায়। জনপ্রিয় […]
সিলেটসহ সারা দেশে ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো ঢাকা মহানগরসহ সারা দেশে ৭৪টি বাণিজ্যিক আদালত গঠন করেছে। ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র […]
রমজানে অফিস টাইম ৯টা থেকে সাড়ে ৩ টা

রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।উপদেষ্টা পরিষদের বৈঠকের সিধান্তে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান […]
সিলেটের মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ রেস্টুরেন্টের উদ্বোধন

সিলেট মহানগরীর মিরাবাজারে ‘ওক ডাইনেস্টি’ নামের একটি নতুন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মিরাবাজার জামে মসজিদের ইমাম দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। রেস্টুরেন্টটির উদ্যোক্তা নারী উদ্যোক্তা তাজনিন চৌধুরী বলেন, ওক ডাইনেস্টিতে আমরা অত্যন্ত রুচিশীল ও মানসম্মত ফার্নিচারের পাশাপাশি নান্দনিক […]
সাংবাদিক সুমনের জানাজা কাল, বিভিন্নমহলের শোক

যুক্তরাজ্য বিএনপির বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড শাখার নেতা সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কায়সারুল ইসলাম সুমন বাংলাদেশ সফররত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (০৪ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান। বুধবার এক শোকবার্তায় মাহিদুর রহমান […]
বোর্ডিং পাস জটিলতায় সিলেটে আটক লন্ডনগামী যাত্রীরা

ভিসা, টিকেটসহ আনুষ্ঠানিক কাগজপত্র থাকার পরও বোর্ডিং পাস না পাওয়ায় সিলেট থেকে যুক্তরাজ্যগামী বেশ কিছু যাত্রী বিমানবন্দর থেকে ফেরত যাচ্ছেন। এতে বেকায়দায় পড়েছেন অনেকে। মঙ্গলবার পর্যন্ত ১৪ জন যাত্রী ই-ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এমন সমস্যায় পড়েছেন বলে তথ্য দিয়েছেন সিলেটে বিমান বাংলাদেশের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ। ভুক্তভোগী যাত্রীরা গত বুধবার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ […]
খন্দকার মুক্তাদিরের ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

সিলেট মহানগর ও সিলেট সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে ১১ দফা অঙ্গীকার ও ভবিষ্যতে তা বাস্তবায়নের রূপরেখাসহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-১ (সদর ও মহানগর আসনে) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে কাজিটুলাস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এ […]
শবে বরাতের রাতে শাহজালাল মাজারে মুসল্লিদের ঢল

মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ও মহিমান্বিত রাত শবে বরাত। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। এ উপলক্ষে সন্ধ্যা থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শাহজালাল (র.) মাজার জিয়ারত, কবর জিয়ারত ও নামাজ আদায়ের জন্য অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি মাজার প্রাঙ্গণে সমবেত হন। একইভাবে সন্ধ্যার […]
জকিগঞ্জের হাওরে পাওয়া দগ্ধ মরদেহটি সুনামগঞ্জের নিখোঁজ লন্ডনপ্রবাসীর

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে তদন্ত চালিয়ে মরদেহটি সনাক্ত করে। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তবে সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর […]