Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের উদ্বোধন, ইসলামি প্রতিষ্ঠানে চাকরির নতুন প্ল্যাটফর্ম

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের তথ্য এবং সংশ্লিষ্ট চাকরির সুযোগ এক জায়গায় তুলে ধরতে নতুন একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। eimams.com নামে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামিক সেক্টরের চাকরি প্রার্থীরা সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর জানতে পারবেন এবং বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ৪ অক্টোবর শনিবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে ব্রিটেনের শীর্ষস্থানীয় আলেম, কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটটির প্রবর্তক মাওলানা শাকির আহমেদ প্রজেক্টরের মাধ্যমে প্ল্যাটফর্মটির বিভিন্ন সুবিধা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যে দেখা যায়, ইতোমধ্যে ওয়েবসাইটটিতে প্রায় দুই শতাধিক চাকরির সুযোগ তালিকাভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ আবু সাঈদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কভেন্ট্রি শাহজালাল জামে মসজিদের সাবেক ইমাম হাফিজ আমির হোসাইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং চ্যানেল এস-এর ইস্ট মিডল্যান্ডস প্রতিনিধি সাংবাদিক নোমান রাজা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ওলামায়ে কেরামসহ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

মাওলানা শাকির আহমেদ তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে মুসলিম সম্প্রদায় বছরে প্রায় ২১ বিলিয়ন পাউন্ডের বেশি অবদান রাখে। এই বৃহৎ কমিউনিটির মধ্যে বিশেষায়িত অনেক পেশা ও কাজের সুযোগ রয়েছে। কিন্তু নিয়োগদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগের অভাবে অনেক যোগ্য ব্যক্তি উপযুক্ত কাজের সুযোগ থেকে বঞ্চিত হন। ই-ইমামস ডটকম মূলত এই দুই পক্ষের মধ্যে সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই চালু করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই ওয়েবসাইট ইসলামিক সেক্টরের চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ আমির হোসাইন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর