Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যের মসজিদ: নামাজের সীমানা ছাপিয়ে জীবন ও সুস্থতার আশ্রয়

এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ শেষে দরজা বন্ধ হয়ে যেত যুক্তরাজ্যের অধিকাংশ মসজিদে। নিরাপত্তাজনিত উদ্বেগ, চুরি কিংবা উগ্রবাদী হামলার আশঙ্কাই ছিল এর প্রধান কারণ। কিন্তু সময় বদলেছে। ২০২৬ সালে এসে ব্রিটেনের মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং ব্রিটিশ মুসলিমদের শারীরিক ও মানসিক সুস্থতার এক গুরুত্বপূর্ণ ভরসাকেন্দ্রে পরিণত হয়েছে। ঐতিহাসিকভাবে ব্রিটেনের ২ হাজার ১৬৪টি মসজিদের প্রায় […]

প্রার্থী হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ, শেষ পর্যন্ত ভাঙা হৃদয়ে প্রত্যাবর্তন

নাটোরের লালপুর উপজেলার কেশাবপুর গ্রামের বাসিন্দা ড. আজাবুল হক। বয়স পঞ্চাশের কোঠা পেরিয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক যুক্তরাজ্যে প্রবাসজীবন কাটানোর পর তিনি দেশে ফিরেছিলেন এক ভিন্ন স্বপ্ন নিয়ে—জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সেবা করার লক্ষ্য ছিল তাঁর। তবে সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রবাসজীবনে খেলাফত মজলিসের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন ড. আজাবুল হক। […]

ভারতে নিপাহ ভাইরাসের বিস্তার, এশিয়ার বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মারাত্মক নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গোটা অঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং যাত্রীদের জন্য কঠোর স্ক্রিনিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর জানিয়েছে বিবিসি। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের […]

দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া বরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে বরসহ ১০ জন উঠে আটকে পড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ভেঙে নিরাপদে তাদের উদ্ধার করেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ স্টেশনের অফিসার মোহাম্মদ মোমেন মুর্শেদ […]

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্র্য পরিস্থিতি আরও গভীর আকার ধারণ করেছে। বর্তমানে দেশটিতে প্রায় ৬৮ লাখ মানুষ অতিদরিদ্র অবস্থায় জীবনযাপন করছেন, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাসরত অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূতদের […]

ইরানের বিক্ষোভে ‘নিজের মৃত্যুর খবর’ টিভিতে দেখে হতবাক ইসরাইলি তরুণী

ইরানে চলমান বিক্ষোভে নিহত এক ভুক্তভোগী হিসেবে নিজের ছবি টেলিভিশনে সম্প্রচার হতে দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন নোয়া জিয়ন নামের এক ইসরাইলি তরুণী। ইসরাইলের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ওই প্রতিবেদনে তাকে ভুলভাবে ইরানের এক বিক্ষোভকারী হিসেবে দেখানো হয়। ঘটনাটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি গণমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্যের একটি উদাহরণ হিসেবেই আলোচনায় এসেছে। প্রেস টিভির এক […]

গণভোটের প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও অভিভাবকবৃন্দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) হাজী মোহাম্মদ শফিক হাইস্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. রাশেদুল […]