Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গণভোটের প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

গণভোটের প্রচার ও অভিভাবকবৃন্দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) হাজী মোহাম্মদ শফিক হাইস্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. রাশেদুল আলম জনি।

বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সচেতন সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের গণভোট সম্পর্কে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

এসময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুলের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর