Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ম্যানচেস্টারে টিভি ২১-এর আনন্দ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক সংবাদ

ম্যানচেস্টার, ১১ ফেব্রুয়ারি: উৎসবমুখর পরিবেশে ম্যানচেস্টারের ‘মজা বাইটস’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো টিভি ২১ পরিবারের বিশেষ সংবর্ধনা ও আনন্দ আড্ডা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টিভি ২১-এর ডিরেক্টর ও সাংবাদিক আবু সাইদ চৌধুরী সাদী-এর সাফল্য উদযাপন। সম্প্রতি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক ‘নর্থ ওয়েস্টের সেরা টিভি রিপোর্টার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানটিতে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, কমিউনিটি রিলেশন অফিসার সাদিকুর রহমান ও তাজ উদ্দিন-এর সুবর্ণ জন্মজয়ন্তী উদযাপন করা হয় কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।

টিভি ২১-এর চেয়ারম্যান মুকিত চৌধুরী সিতুর সভাপতিত্বে এবং ম্যানচেস্টার স্পেশাল করেসপন্ডেন্ট নুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন একঝাঁক গণমাধ্যম ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা। উপস্থিত ছিলেন ইয়াহিয়া কোরেশী, সালেহ উদ্দিন তালুকদার সুমন, শিব্বীর আহমেদ শুভ, মোহাম্মদ আজাদ, ইমরান খান এবং সৈয়দ সাদেক আহমেদ

সংবর্ধিত অতিথি আবু সাইদ চৌধুরী সাদী তার বক্তব্যে এই সাফল্য পুরো টিমকে উৎসর্গ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালেহ উদ্দিন তালুকদার সুমন

আলোচনা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেন সিতু চৌধুরী, শিব্বীর আহমেদ শুভ ও সুমন তালুকদার, গান পরিবেশন করেন ইমরান খান, এবং কৌতুক পরিবেশন করেন নুরুল ইসলাম সোহাগ

প্রেমপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি ‘মজা বাইটস’ রেস্টুরেন্টের সৌজন্যে পরিবেশিত নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর