Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রমজানে মাংসের দাম নির্ধারণ করলো সিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশন (সিসিক) পবিত্র রমজান মাসে মাংসের দাম নির্ধারণ করেছে। সম্প্রতি (৯ ফেব্রুয়ারি) সিসিকের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই মূল্য চূড়ান্ত করা হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, রমজান মাসে মাংসের দাম নিম্নরূপ নির্ধারিত হয়েছে: গরুর মাংস: ৭৫০ টাকা প্রতি কেজি, মহিষের মাংস: ৬৫০ টাকা প্রতি কেজি, খাসির মাংস: ১,১০০ […]

সিলেটকেন্দ্রিক ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হলেও এর কেন্দ্র ছিল সিলেট অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সুনামগঞ্জের ছাতক-যা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এবং ঢাকার প্রায় ১৮১ কিলোমিটার দূরে অবস্থিত। […]

সিলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

সিলেট জেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, […]

সিলেটে ফিরেই কাজের অঙ্গীকার মন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “কারো প্রতি বৈরী মনোভাব নেই, সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করব।” মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে আসেন তিনি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

জানুয়ারিতে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

জানুয়ারিতে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সারা দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৭ জন। আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ জন শিশু রয়েছে। তবে বিভাগভিত্তিক পরিসংখ্যানে তুলনামূলক কম প্রাণহানির দিক থেকে এগিয়ে রয়েছে সিলেট বিভাগ। বৃহস্পতিবার রোড সেফটি […]

হবিগঞ্জে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্লোগান প্রদানের কয়েক ঘণ্টার মধ্যে হঠাৎ করে কার্যালয়ের ভেতরে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী সকালেই আকস্মিকভাবে কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিটের মধ্যে তারা স্থান […]

ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গুলি করার আদেশ সংক্রান্ত তথ্য না দেওয়ায় সিলেট জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে আদালত কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার ৮ ফেব্রুয়ারি এই আদেশ দেন। বিষয়টি বুধবার সন্ধ্যায় জানাজানি হয়। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গোলাপগঞ্জ […]

দ্বৈত নাগরিকদের জন্য কঠোর বার্তা দিল যুক্তরাজ্য

দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে সীমান্তে প্রবেশের নিয়মে বড় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই নীতির মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিয়েছে—এখন থেকে ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে অবশ্যই নির্দিষ্ট নথি বহন করতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নিয়ম অনুযায়ী, যেসব ব্রিটিশ নাগরিকের অন্য দেশের পাসপোর্ট রয়েছে, তারা আর বিদেশি পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে ঢুকতে পারবেন […]