Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে ফিরেই কাজের অঙ্গীকার মন্ত্রী আরিফুল হক চৌধুরীর

ডেস্ক সংবাদ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “কারো প্রতি বৈরী মনোভাব নেই, সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করব।”
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে আসেন তিনি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রবাসীদের হয়রানি বন্ধ এবং তাদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আরিফুল হক চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন। তিনি বলেন, “বিদেশগমনেচ্ছুদের যেন কোনো প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে নজরদারি থাকবে। সবার সহযোগিতায় দেশ ও নির্বাচনী এলাকা এগিয়ে নেব।”
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, “আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। এ রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সকলের সঙ্গে কাজ করব।”
মন্ত্রী আরও বলেন, “আমার হাতে অনেক কাজ, সময় সীমিত। তাই এখন থেকেই কাজ শুরু করতে হবে। আজ প্রথম রোজায় সিলেটে এসেছি। হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করব, মা ও নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সময় কাটাবো।”
সিলেটের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “ঢাকার বিমানবন্দরে সেবা সেন্টারগুলো দেখেছি, তা প্রবাসী অধ্যুষিত সিলেটে নেই। ইনশাআল্লাহ সকলের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।” ১৮০ দিনের কর্মপন্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, “কাউন্সিলর থেকে মেয়র, এমপি এবং এখন মন্ত্রী হওয়া আল্লাহ ও সিলেটবাসীর দোয়ায় সম্ভব হয়েছে। আশা করি জনগণের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারব।”
এ সফরে মন্ত্রী বৃহস্পতিবার বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। শুক্রবার হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায়, বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
শনিবার তিনি মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত, বরুণা মাদ্রাসা পরিদর্শন এবং বরুণার পীর সাহেব রশীদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রোববার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে দিনব্যাপী সফর শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করে ঢাকায় ফিরবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর