Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা

ডেস্ক সংবাদ

সিলেট জেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ মিনিটে সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হবে। জেলা প্রশাসন পতাকার সঠিক উত্তোলন ও অর্ধনমিত অবস্থার নিয়মাবলী সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিন সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, ভাষার গান ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
২১ ফেব্রুয়ারি বাদ আসর বা সুবিধাজনক সময়ে কালেক্টরেট জামে মসজিদ ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক, ওসমানী জাদুঘর ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সারাদিন শিশু-কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও অটিস্টিক শিশুদের জন্য উম্মুক্ত থাকবে।
সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম স্বাক্ষরিত পত্রে এসব তথ্য জানান।
সিলেট জেলা প্রশাসন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিত রাখা এবং নামানোর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নামানো হবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ অনুযায়ী অর্ধনমিত পতাকা উত্তোলনের সময় প্রথমে পতাকাটি সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করতে হবে। এরপর ধীরে ধীরে পতাকাদণ্ডের মোট দৈর্ঘ্যের এক-চতুর্থাংশ নিচে নামিয়ে অর্ধনমিত অবস্থায় স্থাপন করতে হবে। নামানোর সময় পুনরায় পতাকাটি সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করে তারপর নামাতে হবে।
উদাহরণস্বরূপ, ২৪ ফুট দৈর্ঘ্যের পতাকাদণ্ডের ক্ষেত্রে অর্ধনমিত পতাকার উপরের প্রান্ত সর্বোচ্চ চূড়ার থেকে ৬ ফুট নিচে থাকবে। একইভাবে ২৮ ফুট দৈর্ঘ্যের পতাকাদণ্ডের জন্য ব্যবধান হবে ৭ ফুট।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সংশ্লিষ্ট সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার নির্দেশ যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর