ইরান যুদ্ধ তীব্র হলে বিশ্বমন্দার শঙ্কা: সতর্ক করল আইএমএফ

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত আরও তীব্র হলে বৈশ্বিক অর্থনীতি গুরুতর মন্দার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, এমন পরিস্থিতিতে জি-৭ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাজ্য। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির […]
ইরানি বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে ইরানি বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার স্পষ্ট করেছে, এ ধরনের অভিযানে ব্রিটিশ নৌবাহিনী বা সেনাবাহিনী যুক্ত হবে না। সরকারের এক মুখপাত্র বলেন, ইরানি বন্দর অবরোধে ব্রিটিশ সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে না। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণ কার্যক্রম এবং ড্রোনবিরোধী তৎপরতা আগের মতোই চলবে। […]
অভিবাসন নীতির প্রস্তাবে উদ্বেগ: ৯৩% দক্ষ কর্মীর যুক্তরাজ্য ছাড়ার শঙ্কা

যুক্তরাজ্যে কর্মরত দক্ষ আন্তর্জাতিক পেশাজীবীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে প্রস্তাবিত অভিবাসন নীতির পরিবর্তনকে ঘিরে। এক জরিপে দেখা গেছে, নতুন নীতির কারণে বিপুল সংখ্যক কর্মী দেশটি ছাড়ার কথা ভাবছেন। ‘স্কিল মাইগ্রেন্টস অ্যালায়েন্স লিমিটেড’ (এসএমএএল) পরিচালিত জরিপে ১০ হাজারের বেশি পেশাজীবী অংশ নেন। এতে ৬২ শতাংশ জানান, স্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে […]
ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ব্যবহার বা যাত্রাবিরতির ক্ষেত্রে ইসরায়েলগামী সামরিক পণ্যের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ যুক্তরাজ্য থেকে রওনা হওয়া চালান দুটি পরদিন বেলজিয়ামের লিঁয়জ বিমানবন্দরে আটক করা হয়। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংগঠন […]
অর্থনৈতিক চাপে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি

যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ। বর্তমানে বিবিসিতে কর্মরত রয়েছেন প্রায় ২১ হাজার ৫০০ জন। এই সিদ্ধান্ত জানানো হয় লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক অল-স্টাফ বৈঠকে। ২০১১ সালের পর এটিই সবচেয়ে বড় পরিসরের কর্মী ছাঁটাই হতে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম […]
সমকামী পরিচয়ের অপব্যবহার: যুক্তরাজ্যে আশ্রয় পেতে সক্রিয় সংঘবদ্ধ চক্র

যুক্তরাজ্যে সমকামী পরিচয় ব্যবহার করে আশ্রয় নেওয়ার নামে একটি সংগঠিত চক্রের কার্যক্রম উদঘাটন করেছে বিবিসির অনুসন্ধান। এতে দেখা গেছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ নিয়ে ভুয়া গল্প ও প্রমাণ তৈরি করে আশ্রয়ের আবেদন করতে সহায়তা করছে কিছু আইন সংস্থা ও উপদেষ্টা। প্রতিবেদন অনুযায়ী, যেসব অভিবাসীর ভিসার মেয়াদ শেষের পথে, তাদের নির্যাতনের মনগড়া […]