Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অর্থনৈতিক চাপে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের শীর্ষ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ। বর্তমানে বিবিসিতে কর্মরত রয়েছেন প্রায় ২১ হাজার ৫০০ জন।

এই সিদ্ধান্ত জানানো হয় লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক অল-স্টাফ বৈঠকে। ২০১১ সালের পর এটিই সবচেয়ে বড় পরিসরের কর্মী ছাঁটাই হতে যাচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাথিউ জন ব্রিটিন (ম্যাট ব্রিটিন)। তার যোগদানের আগেই এই ছাঁটাই পরিকল্পনার ঘোষণা দিলো বিবিসি।

এর আগে ফেব্রুয়ারিতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল বড় ধরনের ব্যয় সংকোচনের। তখন জানানো হয়, বাজেট থেকে প্রায় ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নেওয়া হয়েছে। সাবেক মহাপরিচালক টিম ডেভি তখনই কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

অর্থনৈতিক চাপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—প্রোডাকশন ব্যয় বৃদ্ধি, লাইসেন্স ফি ও বাণিজ্যিক আয়ের ওপর চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। বর্তমানে বিবিসির বার্ষিক ব্যয় প্রায় ৫০০ কোটি পাউন্ড, যার মধ্যে আগামী দুই বছরে অন্তত ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তী মহাপরিচালক রদ্রি তালফান ডেভিস কর্মীদের পাঠানো এক বার্তায় বলেন, আয় ও ব্যয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে, যা মোকাবিলায় কর্মীসংখ্যা কমানো অনিবার্য হয়ে উঠেছে। তিনি স্বীকার করেন, এই সিদ্ধান্ত কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে।

এদিকে সম্প্রচারকর্মীদের ইউনিয়ন বেকটু’র নেতা ফিলিপ্পা চাইল্ডস সতর্ক করে বলেন, এ ধরনের ছাঁটাই শুধু কর্মীদের জন্যই নয়, বিবিসির সামগ্রিক সংবাদ কার্যক্রমের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বিবিসির জন্য সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

সূত্র: দ্য গার্ডিয়ান

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর