Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ঐতিহাসিক বিল পাস, ‘নিষিদ্ধ’ হতে চলেছে ধূমপান

যুক্তরাজ্যের সংসদে পাস হয়েছে তামাক ও ভেপিং সংক্রান্ত একটি ঐতিহাসিক বিল, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান কার্যত নিষিদ্ধ করার পথ তৈরি হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষ এই আইনের চূড়ান্ত খসড়ায় সম্মতি দিয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তির কাছে কখনোই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। অর্থাৎ বর্তমান […]

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ১২টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিজস্ব শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর গোপন নজরদারি চালানোর অভিযোগ উঠে এসেছে। Al Jazeera ও Liberty Investigates-এর যৌথ অনুসন্ধানে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো একটি বেসরকারি নিরাপত্তা সংস্থাকে ভাড়া করে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও গবেষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। ‘হোরাস সিকিউরিটি কনসালটেন্সি লিমিটেড’ নামের […]

পুরোনো তিন চাকার গাড়িতে ১৪ হাজার মাইল পাড়ি

পুরোনো একটি তিন চাকার গাড়ি নিয়ে হাজার হাজার মাইল ভ্রমণের কথা শুনলে অনেকেই সেটিকে নিছক মজা বলে উড়িয়ে দিতেন। ব্রিটিশ নাগরিক অলিভার জেঙ্কসও প্রথমে তেমনটাই ভেবেছিলেন, যখন তাঁর কানাডীয় বন্ধু সেথ স্কট এমন প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত বন্ধুর আহ্বান ফিরিয়ে দেননি তিনি। পরিকল্পনাটি ছিল বেশ দুঃসাহসিক—যুক্তরাজ্যের বহু পুরোনো রিলায়েন্ট রবিন গাড়ি নিয়ে লন্ডন থেকে […]

টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন মেয়র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন অ্যাসপায়ার পার্টির বর্তমান মেয়র লুৎফুর রহমান, লেবার পার্টির কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টসের জামি আলী এবং লিবারেল ডেমোক্র্যাটসের মোহাম্মদ আবদুল হান্নান। আগামী ৭ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে আরও অংশ নিচ্ছেন কনজারভেটিভ […]