Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পুরোনো তিন চাকার গাড়িতে ১৪ হাজার মাইল পাড়ি

ডেস্ক সংবাদ

পুরোনো একটি তিন চাকার গাড়ি নিয়ে হাজার হাজার মাইল ভ্রমণের কথা শুনলে অনেকেই সেটিকে নিছক মজা বলে উড়িয়ে দিতেন। ব্রিটিশ নাগরিক অলিভার জেঙ্কসও প্রথমে তেমনটাই ভেবেছিলেন, যখন তাঁর কানাডীয় বন্ধু সেথ স্কট এমন প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত বন্ধুর আহ্বান ফিরিয়ে দেননি তিনি।

পরিকল্পনাটি ছিল বেশ দুঃসাহসিক—যুক্তরাজ্যের বহু পুরোনো রিলায়েন্ট রবিন গাড়ি নিয়ে লন্ডন থেকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রায় ১৪ হাজার মাইল পথ অতিক্রম করা। এই যাত্রায় তাঁদের পার হতে হয়েছে ২২টি দেশ। লক্ষ্য ছিল তিন চাকার গাড়িতে দীর্ঘতম ভ্রমণের রেকর্ড গড়া।

রিলায়েন্ট রবিন একসময় যুক্তরাজ্যে বেশ জনপ্রিয় ছিল। ছোটখাটো কাজে ব্যবহারের জন্য তৈরি এই গাড়ির উৎপাদন ২০০০ সালের দিকে বন্ধ হয়ে গেলেও ব্রিটিশ সংস্কৃতিতে এর পরিচিতি এখনো রয়ে গেছে, বিশেষ করে জনপ্রিয় একটি কমেডি নাটকের কারণে।

তবে এমন সীমিত সক্ষমতার পুরোনো গাড়ি নিয়ে আফ্রিকার জঙ্গল, পাহাড় ও মরুভূমি পেরিয়ে দীর্ঘ পথ অতিক্রম করা সহজ ছিল না। কিন্তু এই চ্যালেঞ্জই গ্রহণ করেছিলেন জেঙ্কস ও স্কট।

অভিযানের শুরুতে তাঁরা একটি পুরোনো রিলায়েন্ট রবিন কিনে সেটির নাম দেন ‘শিলা’। রুপালি রঙের এই গাড়িটির ছাদে জ্বালানি ও প্রয়োজনীয় সামগ্রী বেঁধে গত অক্টোবর মাসে যাত্রা শুরু করেন তাঁরা। চার মাসেরও বেশি সময় ধরে চলা এই সফর শেষে অবশেষে তাঁদের যাত্রা সম্পন্ন হয়।

গাড়িটির সীমাবদ্ধতা সম্পর্কে জেঙ্কস বলেন, এতে নেই পাওয়ার স্টিয়ারিং বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি পাহাড়ি পথেও এটি ঠিকমতো চলতে পারে না। তাঁর ভাষায়, এটি সম্ভবত দীর্ঘ ভ্রমণের জন্য সবচেয়ে অনুপযুক্ত গাড়িগুলোর একটি। এমনকি গাড়িটির ডিজাইনারও নাকি এটি দিয়ে টানা ২০ মাইলের বেশি পথ চালাতে ভয় পেতেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর