Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া

ডেস্ক সংবাদ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে এবং পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভাটারা থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে, ২৯ এপ্রিল মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।

জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় সংঘটিত একটি ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। মামলার বাদী এনামুল হক, যিনি ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন, অভিযোগ করেন— আন্দোলন দমন করতে অভিযুক্তরা অর্থসহায়তা দিয়েছেন এবং সেই সময় গুলিবর্ষণের ঘটনায় তিনি আহত হন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারঘনিষ্ঠ আরও ২৮৩ জন এবং তিন-চারশ’ অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নুসরাত ফারিয়াসহ কয়েকজন বিনোদন অঙ্গনের তারকার বিরুদ্ধে সরকারের পক্ষে অবস্থান অর্থ সহায়তার অভিযোগ রয়েছে।

তবে বিষয়ে এখনো নুসরাত ফারিয়ার আইনজীবী বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কথা পাত্তাই দিলেন না স্টারমারঃ বরখাস্ত হচ্ছেন না অভিবাসনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে সরানোর দাবি! ব্রিটেনের ক্ষমতাসীন দলেই নজিরবিহীন গৃহযুদ্ধ

শরণার্থীদের জন্য ৩টি নতুন পথ খুলছে ব্রিটেন! একই সাথে আসছে কঠোর আইনি কড়াকড়ি

হোটেল ছেড়ে এবার মিলিটারী ক্যাম্পে রাখা হবে আশ্রয়প্রার্থীদের! যুক্তরাজ্যে তীব্র গণ-অসন্তোষ

বরখাস্তের দাবি ও গোপন নথি ফাঁসের হুমকি
বরখাস্তের দাবি ও গোপন নথি ফাঁসের হুমকি! ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নজিরবিহীন গৃহযুদ্ধ

লন্ডনে বাইরে বের হওয়াই বিপজ্জনক!
লন্ডনে বাইরে বের হওয়াই বিপজ্জনক! থার্মাল ক্যামেরায় ধরা পড়ল সড়কের গা শিউরে ওঠা তাপমাত্রা

সম্পর্কিত খবর