যুক্তরাজ্যে শরণার্থী ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে আগামী সপ্তাহে সংসদে নতুন বিল আনতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এই বিলে প্রকৃত শরণার্থীদের জন্য নতুন নিরাপদ ও বৈধ অভিবাসন পথ চালুর ঘোষণা দেওয়া হচ্ছে। তবে একই সাথে মানবাধিকার ও আধুনিক দাসত্ব আইনের অপব্যবহার রুখতে একাধিক কঠোর নিয়মও রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, এই নতুন নিরাপদ ও বৈধ পথের মাধ্যমে শুরুতে প্রতি বছর কয়েকশ শরণার্থীকে স্পনসরশিপের আওতায় নিয়ে আসা। অবশ্য লেবার দলেরই একাংশ ও মানবাধিকার সংগঠনগুলো এই কঠোর নীতির সমালোচনা করে শরণার্থীদের জন্য আরও বেশি নতুন নিরাপদ ও বৈধ সুযোগ চালুর দাবি জানিয়েছেন।








