Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস শুরু আজ

ডেস্ক সংবাদ

আজ রোববার থেকে শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল। প্রতিবছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ২০ তারিখে এই ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত অনুসারীরা ইতোমধ্যেই সিলেটে এসে জড়ো হয়েছেন। শুক্রবার রাত থেকেই মাজার প্রাঙ্গণে ভক্তদের ভিড় বাড়তে থাকে, ফলে পুরো এলাকা এখন কানায় কানায় পূর্ণ।

দুই দিনব্যাপী এই ওরসে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, কোরআন খতম, আখেরি মোনাজাত শিরণী বিতরণের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনেকেই মানতের টাকা-পয়সা পশু দান করেছেন।

ওরস নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন আয়োজক কমিটি একসাথে কাজ করছে। তবে সবধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত শিরক থেকে বিরত থাকতে তদারকি কমিটি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে কমিশনার জানান, হযরত শাহজালাল (রহ.)-এর ওরস সিলেটের মর্যাদার অংশ। দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা যেন নিরাপদ সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় আচার পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ওরস সফল করতে সক্রিয় থাকবেন।

সময় জানানো হয়, সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলবে। মোবাইল ছিনতাই বা প্রতারণা যেন না ঘটে, সে ব্যাপারেও কড়া নজরদারি থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হযরত শাহজালাল (রহ.) মাজারের খাদিম মুফতি নিহাল উদ্দিন, বিএনপির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংবাদিক, আলোকচিত্রী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কথা পাত্তাই দিলেন না স্টারমারঃ বরখাস্ত হচ্ছেন না অভিবাসনমন্ত্রী
যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কথা পাত্তাই দিলেন না স্টারমারঃ বরখাস্ত হচ্ছেন না অভিবাসনমন্ত্রী
যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কথা পাত্তাই দিলেন না স্টারমারঃ বরখাস্ত হচ্ছেন না অভিবাসনমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে সরানোর দাবি! ব্রিটেনের ক্ষমতাসীন দলেই নজিরবিহীন গৃহযুদ্ধ
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে সরানোর দাবি! ব্রিটেনের ক্ষমতাসীন দলেই নজিরবিহীন গৃহযুদ্ধ
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে সরানোর দাবি! ব্রিটেনের ক্ষমতাসীন দলেই নজিরবিহীন গৃহযুদ্ধ
শরণার্থীদের জন্য ৩টি নতুন পথ খুলছে ব্রিটেন! একই সাথে আসছে কঠোর আইনি কড়াকড়ি
শরণার্থীদের জন্য ৩টি নতুন পথ খুলছে ব্রিটেন! একই সাথে আসছে কঠোর আইনি কড়াকড়ি
শরণার্থীদের জন্য ৩টি নতুন পথ খুলছে ব্রিটেন! একই সাথে আসছে কঠোর আইনি কড়াকড়ি
হোটেল ছেড়ে এবার মিলিটারী ক্যাম্পে রাখা হবে আশ্রয়প্রার্থীদের! যুক্তরাজ্যে তীব্র গণ-অসন্তোষ
হোটেল ছেড়ে এবার মিলিটারী ক্যাম্পে রাখা হবে আশ্রয়প্রার্থীদের! যুক্তরাজ্যে তীব্র গণ-অসন্তোষ
হোটেল ছেড়ে এবার মিলিটারী ক্যাম্পে রাখা হবে আশ্রয়প্রার্থীদের! যুক্তরাজ্যে তীব্র গণ-অসন্তোষ
বরখাস্তের দাবি ও গোপন নথি ফাঁসের হুমকি
বরখাস্তের দাবি ও গোপন নথি ফাঁসের হুমকি! ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নজিরবিহীন গৃহযুদ্ধ
বরখাস্তের দাবি ও গোপন নথি ফাঁসের হুমকি! ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নজিরবিহীন গৃহযুদ্ধ
লন্ডনে বাইরে বের হওয়াই বিপজ্জনক!
লন্ডনে বাইরে বের হওয়াই বিপজ্জনক! থার্মাল ক্যামেরায় ধরা পড়ল সড়কের গা শিউরে ওঠা তাপমাত্রা
লন্ডনে বাইরে বের হওয়াই বিপজ্জনক! থার্মাল ক্যামেরায় ধরা পড়ল সড়কের গা শিউরে ওঠা তাপমাত্রা

সম্পর্কিত খবর