Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে একমত বাংলাদেশ, চীন ও পাকিস্তান

ডেস্ক সংবাদ

বাংলাদেশ, চীন এবং পাকিস্তান যৌথভাবে একটি নতুন ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। মূল লক্ষ্য হলো—তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমানের উন্নতি সাধন। এই উদ্যোগের অংশ হিসেবে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপও গঠন করা হবে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে পররাষ্ট্র সচিব/উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি উপস্থিত ছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি অংশ নেন।

তিন দেশ পারস্পরিক আস্থা, সমতা, উন্মুক্ততা এবং যৌথ উন্নয়ন নীতির ভিত্তিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। শিল্প, বাণিজ্য, কৃষি, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও যুব উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে এই প্ল্যাটফর্ম।

তিন পক্ষই স্পষ্ট করেছে, এই সহযোগিতা বহুপাক্ষিকতাকে সমর্থন করে এবং এর লক্ষ্য কোনো তৃতীয় পক্ষ নয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর